মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৭
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ-ঝানজটে ভোগান্তি জনগন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

 

ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ-ঝানজটে ভোগান্তি জনগন

ফতুল্লা প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকরা এ সড়ক অবরোধ করে। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে কয়েকশত শ্রমিক রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর ছাঁটাই করলেও পাওনা দেওয়া হয় না।

তারা আরও বলেন, সকাল ৮টার এক মিনিট পর কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২টার এক মিনিট পর গেটের সামনে হাজির হলেও ভেতরে যেতে দেয় না। কোনো কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয় সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়।

নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, অনেক আগে থেকেই তাদের অসন্তোষ। এর আগেও কয়েকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের ঝামেলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কোনো ধরনের বকেয়া না থাকা সত্ত্বেও তারা রাস্তায় এসে সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে। বতর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell