মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৫
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডার জেরে যুবককে গুলি করে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩১, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডার জেরে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডার জেরে পাভেল (৩৯) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেন। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি।

খবর পেয়ে ভিকটিমের বড় ভাই মো. মাসুমসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নিততের বড় ভাই মাসুম বলেন, ‘গতরাতে আমার ভাই পাভেল এবং পাশের বাড়ির বাবু ওরফে কবুতর বাবুর মধ্যে একটি কবুতর নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে কবুতর বাবু আমার ছোট ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমি জড়িতদের বিচার চাই।’

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। তবে তারা পূর্বপরিচিত। বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে বলতে পারবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell