সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লায় নির্মাণাধীন ভবনে মালামাল তোলার সময় রশি ছিঁড়ে লিফট চাপায় দুই শ্রমিক নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৪, ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ণ
  • ২৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

ফতুল্লায় নির্মাণাধীন ভবনে মালামাল তোলার সময় রশি ছিঁড়ে লিফট চাপায় দুই শ্রমিক নিহত

নিহতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চাঁনপুরের চনবাড়ি গ্রামের মো. আব্দুর রউফের ছেলে শহিদ (২৭) ও নারায়ণগঞ্জের সোনরাগাঁ উপজেলার বিহাকৈর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. তোবারক (৫০)।

খোঁজ নিয়ে জানা গেছে, জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিজিবি ৬২ ব্যাটালিয়নের আওতায় নির্মাণাধীন সীমান্ত টাওয়ারে দিনমজুরের কাজ করতেন শহিদ ও তোবারক। আজ দুপুরে ক্রেনের মাধ্যমে ওই ভবনে লিফট উঠানোর সময় ক্রেনের রশি ছিঁড়ে লিফটের নিচে চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান তোবারক। গুরুতর আহত অবস্থায় শহীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।

সীমান্ত টাওয়ারের ঠিকাদারি প্রতিষ্ঠান শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের নির্মাণ সামগ্রী উঠানোর (ক্রেন) উপ-ঠিকাদার আনোয়ার হোসেন বলেন, আজকে এই ভবনের লিফট উঠানো হচ্ছিল। নবম তলার একটি লিফট উঠানোর সময় হঠাৎ ক্রেনের রশি ছিঁড়ে গেলে তার নিচে চাপা পড়েন শহীদ ও তোবারক। ঘটনাস্থলেই তোবারকের মৃত্যু হয়। শুনেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে শহীদ মারা গেছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তোবারকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার দাবি করেছেন। নিহত অপর শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell