রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৪, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ
  • ২০০ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে তামিম (২০) নামে ওই তরুণকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী কলেজছাত্রী তার পরিবারের সঙ্গে ফতুল্লার ভুইগড়ে ভাড়া বাসায় থেকে নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। অভিযুক্ত আসামি একই এলাকায় ভাড়ায় বসবাস করেন।

এতে বলা হয়, কলেজে যাতায়াতের পথে অভিযুক্ত তামিম প্রায় সময়ই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  তামিম ওই ছাত্রীকে নিয়ে প্রায় সময় বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্কে জড়ান। বিয়ে করার কথা বললে শুধু কালক্ষেপণ করতেন।

সবশেষ ২৭ এপ্রিল ওই ছাত্রীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর ২টার দিকে অভিযুক্ত তামিম সেখানে যান। কথা বলার এক পর্যায়ে ধর্ষণ করেন তামিম। পরে ওই ছাত্রী বিয়ের কথা বললে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell