রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা, মেয়ের জামাই গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৫, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
  • ৩২৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা, মেয়ের জামাই গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার ঘটনায় মেয়ের জামাই নাজমুল হোসেন হিরাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত তালা এবং লুণ্ঠিত কানের দুল বিক্রির ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

 

গ্রেপ্তার নাজমুল হোসেন হিরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদরাসা এলাকার মৃত  মনা মুন্সির ছেলে।

এর আগে মঙ্গলবার (৪ জুন) বিকেলে নিহত বৃদ্ধা আম্বিয়া খাতুনের ছেলে সাইফুল ইসলাম সজিব বাদী হয়ে নাজমুল হোসেন হিরাকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার সামসুল আলমের মোড় সংলগ্ন নিজের বাড়িতে বৃদ্ধা মা আম্বিয়া খাতুন (৮০) স্ত্রী এবং বোন ও বোনের স্বামী সাইফুল ইসলাম সজিবকে নিয়ে বসবাস করেন। তাদের মধ্যে সাইফুল ইসলাম সজিব কোনো কাজকর্ম করেন না। নেশা করে ঘুরে বেড়ায় এবং প্রায় সময় নেশার টাকার জন্য বাসায় উৎপাত করেন। সোমবার (৩ জুন) বিকেলে বাসায় বৃদ্ধ মাকে একা পেয়ে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা শেষে ১০ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকা থেকে আসামির বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, মাদক কেনার জন্য নিহতের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ঘরে থাকা তালা দিয়ে ঘাড়ের বাম পাশে আঘাত করে পরে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং কানে থাকা কানের দুল নিয়ে গাজীপুর চলে যান। সেখানে এক দোকানে কানের দুল ৩৫ হাজার টাকায় বিক্রি করে দেন। তারপর তিনি তার বোনের বাড়িতে গিয়ে আত্নগোপন করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell