রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৫
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

ফতুল্লায় মাদক ব্যবসায়ী শুক্কুরের মাদকের ব্যবসা জমজমাট

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
  • ২১১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফতুল্লায় মাদক ব্যবসায়ী শুক্কুরের মাদকের ব্যবসা জমজমাট

নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানায় সহজলভ্য হয়ে উঠেছে মাদকদ্রব্য কেনাবেচা। শহরের বেশ কিছু এলাকায় হাত বাড়ালেই মিলছে মাদক ব্যবসায়ী শুক্কুরের মাদক। এতে কিশোর ও যুবকদের বড় একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে এই এলাকাগুলোতে। মাদক ব্যবসায়ী শুক্কুর আইনের ফাঁক গলে বারবার জামিনে বেরিয়ে আবারও মাদক বিক্রি করেন। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ লাইন,গাবতলি,গোরস্তান ও পঞ্চবটিসহ প্রায় বেশকিছু স্থানে চলছে মাদক ব্যবসায়ী শুক্কুরের মাদকের কেনা-বেচা। সন্ধ্যার পড়ে এসব স্থানগুলোতে জমে ওঠে মাদকের আড্ডা। অনেকটা ফেরী করেই মাদক বিক্রি করেন মাদক ব্যবসায়ী শুক্কুর। প্রায় অধিকাংশ মাদক সেবনের ঘরগুলোই নিয়ন্ত্রণ করে প্রভাবশালী কিছু ব্যাক্তি। যার ফলে চাইলেই এসব স্থানে অভিযান পরিচালনা করতে পারছে না পুলিশ। কিছু মাদকসেবী ও ব্যবসায়ী পুলিশের অভিযানে গ্রেফতার হলেও মূলহোতারা থাকছেন ধরাছোয়ার বাইরে। যার ফলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মাদকের সহজলভ্যতা। এ বিষয়ে এলাকাবাসী বলেন, সাংবাদিক বা পুলিশকে তথ্য দিলে সেটা যে ব্যবসায়ীরা জানবে না তার গ্যারান্টি নাই! আপনারাতো চব্বিশ ঘণ্টা আমাদের পরিবারকে নিরাপত্তা দিতে পারবেন না। বিপদে পড়ার ভয় সকলের আছে। উপজেলার সচেতন নাগরিকরা বলছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এগিয়ে আসতে হবে মাদকাসক্ত ব্যাক্তির পরিবারের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের। ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এটি আমাদের রুটিন ওয়ার্ক। মাদকের সাথে জড়িত ব্যাক্তি যত ক্ষমতাবান হোক তাকে আইনের আওতায় আনা হবে। আমরা ইতোমধ্যে মাদক ব্যবসার সাথে জড়িতদের তালিকা তৈরি করেছি এবং তাদের নজরদারিতে রেখেছি। মাদকের বিরুদ্ধে সবসময় পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell