শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৮
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

ফতুল্লার পোশাক কারখানায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার শ্রমিক,থানায় মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১২, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

ননগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লার একটি পোশাক কারখানায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন একজন শ্রমিক। এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (১১ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই নারী আলিফ গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করেন। তিনি স্বামীর সঙ্গে ফতুল্লার রগুনাথপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামী নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। গত ৪ জুন সকালে বিদ্যুৎ চলে যাওয়ায় গার্মেন্টসের পঞ্চমতলা থেকে নিচে নামার সময় তৃতীয়তলায় মোল্লা নামে একজন শ্রমিক ও আরেকজন তরুণ জোর করে তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ওই নারী পরদিন ঘটনাটি লাকি নামে তার একজন সহকর্মীকে জানালে তিনি বিষয়টি চেপে যাওয়ার জন্য বলেন এবং কাউকে কিছু না বলতে নিষেধ করেন। তবে ভুক্তভোগী নারী পরের দিন মালিকপক্ষের কাছে বিচার চান। তবে তারা কোনো আশ্বাস দেয়নি। পরে তিনি গার্মেন্টস থেকে চাকরি ছেড়ে দেন এবং ঘটনাটি তার স্বামীকে জানান।

এদিকে, ভুক্তভোগী নারীর স্বামীকে ধর্ষণের ঘটনায় জড়িত শ্রমিক মোল্লা ও তার সহযোগী কল করে ভয়ভীতি দেখান। এতে ওই নারী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বামীকে নিয়ে ফতুল্লা থানায় গিয়ে ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লার হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ‘ধর্ষণের একটি অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell