সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লার বক্তাবলীতে গলায় ফাসঁ দিয়ে গৃহবধূর আত্নহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৩, ২০২১, ৮:১২ অপরাহ্ণ
  • ৩২১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ফতুল্লার বক্তাবলীতে গলায় ফাসঁ দিয়ে এক গৃহবধূ আত্নহত্যা করেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে সে নিজ ঘরের  সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাসঁ দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মধ্যরাতে সে চিকিৎসারতবস্থায় মারা যায়।

 

নিহত গৃহবধূ  শিল্পি বেগম (৪২) ফতুল্লা মডেল থানার মো. আয়নাল হকের স্ত্রী। এ ঘটনায় নিহত গৃহবধূর বড় বোন মোসাম্মৎ মাহমুদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ২০ বছর পূর্বে ফতুল্লা মডেল থানার পূর্ব গোপাল নগরের আব্দুল বারেকের পুত্র আয়নাল হকের সাথে নিহত গৃহবধূ শিল্পি বেগমের বিয়ে হয়।তাদের দাম্পত্য জীবনে দুটি ছেলে এবং দুটি মেয়ে রয়েছে।

বিয়ের পর থেকেই শিল্পি বেগম মানসীক রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন।প্রায় সময় সে অসংলগ্ন কথাবার্তার পাশাপাশি আত্নহত্যা করার কথা বলতো পরিবারের সদস্যদের নিকট। মানসীক রোগ থেকে মুক্তি পেতে  চিকিৎসা ও করানো হয়েছিলে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নিহত গৃহবধু শিল্পি বেগম পরিবারের সকলের অগোচরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গোয় ওড়না পেচিয়ে আত্নহত্যা করার চেস্টা করে।

পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখান থেকে স্থানীয় একটি ক্লিনেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীনবস্থায় রাত ১ টার দিকে সে মারা যায়।

তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell