রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৯, ২০২২, ১১:১১ অপরাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিফাত (২০) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রিফাত ফতুল্লা মডেল থানার বক্তাবলী চর রাজাপুরের আদু রকমানের ছেলে।

শুক্রবার (১৯ আগস্ট) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে তাকে বিসিক শাসনগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগী ঐ কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্ করা হয়, বাদীর মেয়ের সঙ্গে তিন বছর ধরে রিফাতের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে রিফাত বিয়ের প্রলোভন দেখিয়ে গত ছয় মাস ধরে কিশোরীর নিজ বাসায় এবং তার  বাসাসহ বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। সর্বশেষ চলতি বছরের মে মাসের ২ তারিখে রিফাত কিশোরীর বাসায় গিয়ে খালি বাড়ি পেয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরী রিফাতকে একাধিকবার বিয়ের জন্য চাপ দেয়। রিফাত কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সময় নষ্ট করতে থাকে। ১৮ আগস্ট কিশোরীর বাবা, মা ও চাচা রিফাতের বাসায় গিয়ে বিস্তারিত জানিয়ে কিশোরীকে বিয়ের জন্য রিফাতের পরিবারের সদস্যদেরকে প্রস্তাব দেয়। এতে ক্ষিপ্ত রিফাত তার বাবা, ভাই ও চাচা কিশোরীর বাবা, মা ও চাচাকে পিটিয়ে বাসা থেকে বের করে দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, কিশোরীর মায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell