রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৩
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

ফতুল্লায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে, ৩ পুলিশ সদস্যসহ ৪ জন আহত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ
  • ৪৯৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর বাজারে ঘটনায় শনিবার (১ জানুয়ারি) রাতে ফতুল্লা মডেল থানায় উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সেলিম কসাই ও তার ছোট ভাই রাসেল, শাওন, আল আমিন, রাকিব, রাজিব, সানি, সাগর, বাবু, জাহিদ, ফেরদৌস, ফয়সাল, আয়ুব আলীর ছেলে বাবু, শাকিল, মেহেদী হাসান দোলন, রানা, কৃসনা, হৃদয়, জুয়েল আরমান, রাজু, রুবেল, ইট্রু রিপন, শাহিন, ফরহাদ, নাসির কসাই, পারভেজ, পোড়া কাকন, শাহীন, ডিবজল, মামুন, পাভেল, ডিব্বা হালিম ও সঞ্জয়।

মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার দিনগত রাত সোয়া ১টায় জরুরি সেবা ৯৯৯-এ ফোনে জানানো হয়, ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় সন্ত্রাসী কাকন, সেলিম কসাই ও শাওন কসাই গ্রুপ থার্টি ফাস্ট নাইট পালন করতে পাল্টাপাল্টি অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ মাসদাইর বাজারে এসে উভয় পক্ষকে শান্ত করে। পরে রাত সোয়া ২টায় আবার কাকন, সেলিম কসাই ও শাওন কসাইয়ের পক্ষ লোকবল নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র হাতে ইটপাটকেলসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে উভয় পক্ষ মাসদাইর বাজারে পথচারীদের যানবাহন ভাঙচুর করে। এ সময় এসআই শাহাদাত হোসেন ও তার সঙ্গীয় কনস্টেবল জুয়েল, সজিব ও তাদের বহন করা সিএনজির চালক রিয়াজ হোসেন ইট-পাটকেলের আঘাতে আহত হস এবং তাদের সিএনজির সামনের গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ চারটি গুলি ছুড়ে আত্মরক্ষা করেন। তখন অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell