শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৬
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

ফতুল্লায় বিটিসিএলের ইন্টারনেটের তার কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২১, ৭:৩৭ অপরাহ্ণ
  • ৪৬১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বিভিন্ন স্থানে সরকারি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বিটিসিএলের তার কেটে চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। ফতুল্লার সস্তাপুর এলাকার গ্রহক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লার বাসার বিটিসিএলের ইন্টারনেটের গত একমাসে চারবার কেটে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। এ ব্যাপারে শুক্রবার ফতুল্লা মডেল থানায় ওই বীর মুক্তিযোদ্ধার ছেলে যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এম এম সালাহউদ্দিন বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, আগে সস্তাপুর এলাকায় সেবাদানকারী একটি বেসরকারি ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে লাইন নিয়েছিলেন।

 

কিন্তু তাদের সেবার মান খুবই বাজে হওয়ায় এক মাস আগে সরকারি বিটিসিএলের ইন্টারনেট সেবা গ্রহণ করেন। মহল্লার আগের ইন্টারনেট প্রভাইডারের যোগসাজশে একটি চক্র এক মাসে চারবার তাদের বিটিসিএলের ইন্টানেটের তার চুরি করে নিয়ে যায়। সর্বশেষ গত বৃহস্পতিবার ৫০০ গজ তার চুরি করে চক্রটি। এর আগে ফতুল্লার গাবতলার মোড় এলাকায় এভাবে তার চুরি করে নিয়ে গেছে ওই চক্রটি। তখন বিটিসিএলের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা মো. মামুন বাদি হয়ে একটি মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করলে ওই এলাকায় তার চুরি বন্ধ হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলের তার চুরির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এসআই আরিফ পাঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell