মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার তরুণী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের গ্রেফতার নেই

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৭, ২০২২, ২:০১ পূর্বাহ্ণ
  • ৪২৮ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের

ফতুল্লায় বান্ধবীর বাড়ীতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্ত এক তরুণী (১৭)। এ ঘটনায় ধর্ষিতা ওই তরুণী বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে শনিবার (১৬ জুলাই) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলো- ফতুল্লা মডেল থানার পাগলা বৈরাগী বাড়ী এলাকার মৃত নগেল মন্ডলের ছেলে অজয় মন্ডল (২৬), একই এলাকার কসাইয়ের পুত্র শাওন (২৭) ও ইদ্রিস আলীর পুত্র রনি (১৮)।

মামলায় উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ওই তরুণী  ফতুল্লার পাগলা বৈরাগী বাড়ী এলাকায় বান্ধবী  শ্রাবন্তীর বাড়ীতে বেড়াতে আসে এবং সেখানেই রাত্রি যাপন করেন।

পরদিন শুক্রবার সকালে সে নয়মাটিস্থ তার বড় বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে রাত আটটার দিকে পুনরায় বান্ধবীর বাড়ীতে চলে আসেন।

রাত পৌনে দশটার দিকে বান্ধবীর বাড়ীর পার্শ্ববর্তী দোকানে খাবার কিনতে গেলে অভিযুক্তরা তার গলায় ছুরি ঠেকিয়ে’ অভিযুক্ত শাওনের বাসায় নিয়ে যায়। পরে তাকে সেখানে পালাক্রমে ধর্ষন করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। রাত একটার দিকে তার জ্ঞান ফিরে এলে তাকে বাসা থেকে বের করে দেয় ধর্ষকরা।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাড়ির ইনচার্জ বিপ্লব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell