শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১২
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

ফতুল্লায় শ্বশুরবাড়ী থেকে নিহত নাজমুল হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩০, ২০২১, ৮:১২ অপরাহ্ণ
  • ৩১৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফতুল্লায় শ্বশুরবাড়ী থেকে নিহত নাজমুল হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার।

ফতুল্লায় শ্বশুরবাড়ী থেকে নাজমুল হাসান(২৩) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। নিহত নাজমুল হাসান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রায়থুর গ্রামের আহসান আলীর পুত্র।

বুূধবার (২৯ সেপ্টম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নাজমুল হাসানের শ্বশুড়বাড়ী পশ্চিম রামারবাগস্থ সমির আলী মেম্বারের ভাড়াটিয়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের পরিবারের সদস্যদের ধারনা করোনায় আক্রান্ত হয়েছে এমন আতংকেই নাজমুল হাসান আত্নহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় নিহতের শ্বশুড় আব্দুল মালেক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, নিহত নাজমুল হাসান তার আপন খালাতো বোনকে বিয়ে করে রামারবাগস্থ বর্তমান ঠিকানার শ্বশুড় বাড়ীতেই বসবাস করতেন।গ ত চার দিন যাবৎ সে জ্বর, ঠান্ডা, গলা ব্যাথায় ভুগছিলেন। ডাক্তারও দেখানো হয়েছিলো। ডাক্তারের পরামর্শে ঔষধ ও খাচ্ছিলেন। কিন্তু কিছুতেই অসুখ সারছিলোনা।

বুধবার রাত নয়টার দিকে রাতের খাবার খেয়ে ঔষধ সেবন করে সে নিজ ঘরে ঘুমাতে যায়। এ সময় তার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত ছিলো। রাত সাড়ে দশটার দিকে শ্বশুর আব্দুল মালেক বাসায় ফিরে এসে মেয়ের জামাই নাজমুল হাসানের বিষয়ে জানতে চাইলে শ্বাশুড়ি জানায় যে সে নিজ ঘরে ঘুমাতে গেছে।

ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখতে পায় ঘরের ফ্যানের সাথে গলায় গামছা বাধা নাজমুল হাসানের ঝুলন্ত লাশ।

নিহতের পরিবারের সদস্যদের ধারনা করোনায় আক্রান্ত হয়েছে এমন আতংকেই নাজমুল হাসান আত্নহত্যা করে থাকতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell