রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৮
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

ফতুল্লা থেকে ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২১, ১০:২১ অপরাহ্ণ
  • ৪৬৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৩৫০ টাকা, ১৬টি মোবাইল, চারটি ছুরি, ১২টি ফেক ফেসবুক আইডির স্ক্রিনশট, একটি খেলনা পিস্তল ও একটি মুখোশ উদ্ধার করা হয়।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ সম্মেলন করে র‍্যাব-১১এর উপ-পরিচালক মেজর মো. হাসান শাহরিয়ার এ তথ্য জানান।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার নাদিম (২২), মোছা. ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), মো. রুবেল (২৮), মো. বোরহান (৩১), মো. আমীর হোসেন (২৮), মো. আরিফ (৩০)। রোববার রাতে সস্তাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১১ এর উপ-পরিচালক বলেন, এরা মেয়েদের নামে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলত। কৌশল হিসেবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশ পরিহিত অশ্লীল ছবি ও ভিডিও পাঠাতো। কলগার্ল সার্ভিস দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিতো। নগদ অর্থসহ ব্যক্তিগত মোবাইল ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিতো তারা।

হাসান শাহরিয়ার আরও বলেন, তারা ভুক্তভোগীর নিকটাত্মীয়কে ফোন করে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করতো এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখতো।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell