বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৪
শিরোনামঃ
পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি।

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ
  • ২৭৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল শেখ (১৮) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ফরিদপুর সদর উপজেলার কবিরপুরচর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।

জানা গেছে, রাশেদুল মাগুরার জাহিদ মিস্ত্রির অধীনে টাইলস মিস্ত্রির কাজ করতেন। জাহিদ পূর্ব হাসামদিয়া গ্রামের বাচ্চু মুন্সির বাড়ির দুইতলা ভবনে টাইলসের কাজ পাওয়ায় সেখানে তারা দুজন করছিলেন। ভবনের পেছনে রাশেদুল কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেদ জানান, অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। রাশেদুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell