সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৮
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

ফরিদপুরের সালথায় চাচি লাবনী কে উধাও ইউপি মেম্বার নুরুল আলম-স্বামীর অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৯, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ
  • ৪৯৫ ০৯ বার দেখা হয়েছে

ফরিদপুরের সালথায় চাচি লাবনী কে উধাও ইউপি মেম্বার নুরুল আলম-স্বামীর অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে নুরুল আলম নামের এক ইউপি মেম্বার পরকীয়ার জেরে চাচিকে নিয়ে পালিয়েছেন। ওই নারীর নাম লাবনী বেগম (২৪)।তিনি দুই সন্তানের জননী।

বুধবার (৮ জুন) এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাহিদুল ইসলাম সালথা থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন।

এর আগে, মঙ্গলবার (৭ জুন) রাত দুইটার দিকে তারা পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি মেম্বার নুরুল আলমের সম্পর্কে চাচি হন লাবনী বেগম। প্রতিবেশী হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে লাবনীর স্বামী জাহিদের বাড়িতে যাওয়া আসা করতেন নুরুল আলম। এ সুযোগে লাবনীর সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে ওই মেম্বারের। পরে মঙ্গলবার দিনগত রাতে নুরুল আলমের হাত ধরে পালিয়ে যান তিনি।

এদিকে ছোট ছোট দুটি কন্যা সন্তান রেখে মায়ের উধাওয়ের খবরে বড় মেয়ে মারিয়া আক্তার (৯) ও ছোট মেয়ে ফারিয়া আক্তার (৫) ভেঙে পড়েছে। মেয়ে দুটিকে নিয়ে বিপাকে পড়েছেন জাহিদুল।

জাহিদের পরিবার সূত্রে জানা গেছে, লাবনী যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার যা কিছু ছিল সব নিয়ে গেছেন। ঘরে কোনো অর্থ নেই। এদিকে ছোট কন্যা মায়ের শোকে অনবরত কান্না করছে, আর বড় মেয়ের অসহায় চাহনীর কাছে জাহিদুল কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন।

এ ব্যাপারে জাহিদুল ইসলাম বলেন, আমার স্ত্রী লাবনী রাত দুইটার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। আসতে দেরি হওয়ায় আমি তাকে খুঁজতে বের হয়ে দেখি তিনি টয়লেটে নেই। পরে পরিবারের সবাই মিলে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাইনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

এ বিষয়ে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, এ বিষয়ে ওই গৃহবধূর স্বামী একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের মো. মোফাজ্জল খালাসির কন্যা লাবনী আক্তারের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক জাহিদুল ইসলামের বিয়ে হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell