শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৯
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা থানায় হত্যা মামলা দায়ের

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১০, ২০২২, ১:১০ পূর্বাহ্ণ
  • ৫৭৯ ০৯ বার দেখা হয়েছে

ফরিদপুরে ভাঙ্গা উপজেলার  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা থানায় হত্যা মামলা দায়ের

অবশেষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জানদি গ্রামে জোড়া খুনের ঘটনায় ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রায় ৫০ ঘণ্টা পর শনিবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মামলাটি দায়ের করেন নিহত একজনের ভাই রুবেল মাতুব্বর।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পোদ্দার বাজার হতে মোটর সাইকেলে ফেরার পথে পূর্বপরিকল্পিত হামলায় মোটরসাইকেলের দুই আরোহী সোলায়মান শরীফ ও কামরুল মাতুব্ববরের মৃত্যু হয়। আহত হন অপর আরোহী আমিনুর।

সোলায়মান শরীফ জানদী গ্রামের মৃত মতিউর রহমান শরীফের ছেলে এবং কামরুল মাতুব্বর একই গ্রামের কালাম মাতুব্বরের ছেলে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়।

জোড়া খুনের খবর পেয়ে পরেরদিন ঘটনাস্থলে পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। তবে শনিবার দুপুর পর্যন্ত এ মামলায় কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের পর জানদি গ্রামের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে জোর অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell