শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

ফরিদপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৭, ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ
  • ৫৯৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফরিদপুরের সালথা উপজেলায় আরমান মাতুব্বর (৩২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) সকালে নিজ বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। আরমান উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মৃত খোরশেদ মাতুব্বরের ছেলে। তিনি স্থানীয় ঠেনঠেনিয়া বাজারের ইজারাদার।

হাসপাতালে চিকিৎসাধীন আরমান মাতুব্বর বলেন, ঠেনঠেনিয়া বাজারের ইজারা নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে আমার ঝামেলা চলছিল। ঝামেলার মধ্যে রোববার সকালে বাড়ি থেকে ঠেনঠেনিয়া বাজারের যাওয়ার সময় চাচাতো ভাই হাচান মাতুব্বরের নেতৃত্বে রুমন মাতুব্বর, হায়দার মাতুব্বর ও পান্নু মাতুব্বর আমার ওপর হামলা চালায়। হামলায় আমার একটি হাত ভেঙে যায়। হামলার বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে হাচান মাতুব্বর বলেন, আরমানের ওপর কে বা কারা হামলা চালিয়ে তা আমরা জানি না। হামলার ঘটনায় আমরা কেউ জড়িত নয়। আরমান আমার চাচাতো ভাই। তার সঙ্গে পারিবারিক ঝামেলা চলছে। এর জন্য তার ওপর হামলা চালাতে হবে এমনটি ঠিক নয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদীক বলেন, আরমানের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell