মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫১
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ফরিদপুরে মিথ্যা মামলা করার প্রতিবাদে ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ
  • ৩১৬ ০৯ বার দেখা হয়েছে

ফরিদপুরে মিথ্যা মামলা করার প্রতিবাদে ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চলাচলের পথে বাঁধা সৃষ্টি, পথ বন্ধ ও মিথ্যা মামলা করার প্রতিবাদে এক ব্যক্তির বিরুদ্ধে মনববন্ধন করেছেন তার ভুক্তভোগী বাবা ও এলাকাবাসী।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার নারীপুরুষেরা অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে ভুক্তভোগী বৃদ্ধ বাবা মো. মোসলেম খাঁন (৫২) জানান, আমার বড় ছেলে মো. মোস্তফা কামাল মুক্তাদির আমার মেজো ছেলে মো. আনোয়ার হোসেন মুসার ওপর বলপূর্বক জমি সংক্রান্ত ঝামেলা করছে। আমি আমার মেজো ছেলেকে চলাচলের জন্য ১১ নম্বর চরভদ্রাসন মৌজার দিয়ারা ১০১৫ নম্বর খতিয়ানের ৭৫৫৮ নম্বর দাগের ৬ শতক সম্পত্তি হেবা হিসেবে দান করি। দুঃখের বিষয়, এ নিয়ে আমার বড় ছেলে দুইবার আমাকে মারধর করে। আমি জীবিত থাকা সত্ত্বেও ছয় শতক জমি চলাচলের পথ বারবার বন্ধ করে দিচ্ছে।

ভুক্তভোগী বাবা আরও বলেন, এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তি চেষ্টা করেও তাকে কখনও সালিশ মীমাংসায় বসাতে পারেন নি। শুধু তাই নয় চলাচলের পথে বাঁধা সৃষ্টি করার বিষয়ে স্থানীয়রা জানতে গেলে সে আমার মেজো ছেলে, তার বউ, ছোট ছেলে ও স্থানীয় আরও অনেকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

মানব বন্ধনে এলাকাবাসী বলেন, মুক্তাদিরের বাবা তার মেজো ছেলে ও এলাকাবাসীর মসজিদে চলাচলের জন্য রাস্তাটি দেন। কিন্তু তিনি চলাচলে বাঁধা সৃষ্টি করে পথ বন্ধ করে দেন। এ ব্যাপারে কেউ কিছু বলতে গেলে তিনি তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী বাবা মো. মোসলেম খান ছাড়া আরও বক্তব্য দেন তার স্ত্রী খালেদা বেগম, স্থানীয় বাসিন্দা মো. ফজল মোল্যা ও মো. আলম।

এ ব্যাপারে অভিযুক্ত মোস্তফা কামাল মুক্তাদির জানান, রাস্তার জায়গাটি আমি আমার এক কাকার কাছ থেকে কিনেছি। কিন্তু আমার মেজো ভাই আমার জায়গায় মাটি ও গাছপালা কাটতে আসে। বাঁধা দিলে সে আমাকে মেরে হাত ভেঙে দেয়।

এ সময় তিনি প্রশ্ন করে বলেন, আমি আমার কেনা সম্পত্তিতে চলাচলের রাস্তা দিবো কেন?

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell