বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১২
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

ফরিদপুরে মেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩বন্ধু নিহত-কবর দেওয়া হয় পাশাপাশি পাশাপাশি

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৮, ২০২৩, ১:০২ পূর্বাহ্ণ
  • ৩১০ ০৯ বার দেখা হয়েছে

ফরিদপুরে মেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩বন্ধু নিহত-কবর দেওয়া হয় পাশাপাশি পাশাপাশি

বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টার দিকে ওই তিন বন্ধুকে বাগাট কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার বাগাট গ্রামের বিশ্বাসপাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (১৯), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) ও মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (১৯)। এরমধ্যে জুবায়ের এসএসসি পরীক্ষায় ফেল করার পর বাগাট বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। নাহিদ কলেজছাত্র এবং হুসাইন গতবছর এইচএসসি পাস করেছেন।

 

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইদ্রিস বিশ্বাসের মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু পাশেই কামারখালীতে ঋষি বটতলা এলাকায় মেলা দেখতে যান। তিনজনের মধ্যে শুধু নাহিদ বিশ্বাসের মাথায় হেলমেট ছিল। তারা মেলা দেখে ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে পড়েন। ঝড়ে ঢাকা-খুলনা মহাসড়কে একটি গাছ উপড়ে পড়েছিল। সেটি পাশ কাটাতে গিয়ে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই পড়ে যান। এসময় মাগুরাগামী দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

বাগাট বিশ্বাসপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান  বলেন, আমার বাড়ির পাশেই তাদের বাড়ি। জুবায়ের ও নাহিদ সম্পর্কে চাচাতো ভাই হলেও বন্ধুর মতো ছিল তাদের চলাফেরা থেকে শুরু করে সবকিছু। তাদের সঙ্গে দেখা হলেই সালাম দিতো। নম্র-ভদ্র ছিল। তারা কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত এমন অভিযোগ কখনো শুনিনি। তিনটি তাজা প্রাণ যে এভাবে ঝরে যাবে বিশ্বাস করতে পারছি না।

এ বিষয়ে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান  বলেন, তারা তিন জনই আত্মার বন্ধু। ভালো ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিল। আচার-ব্যবহারও ভালো ছিল। আজ পর্যন্ত তাদের নামে কোনো রকম বদনাম শুনিনি। তাদের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না।

 

তিনি আরও বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাগাট কেন্দ্রীয় গোরস্থানে তাদের তিনজনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্য ও স্বজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তিন তরুণের পরিবারেই চলছে শোকের মাতম। এলাকার হাজার হাজার মানুষ তাদের জানাজায় অংশ নেন এবং অশ্রুসিক্ত নয়নে তাদের চিরবিদায় দেন।

মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিন বন্ধু কামারখালী থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell