মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৩
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

ফরিদপুরে শিক্ষককে চাকরিচ্যুত,শিশু ছাত্রীকে শ্লীলতাহানি

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২২, ৮:৩০ অপরাহ্ণ
  • ২৬২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কিন্ডারগার্টেনের শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।

গত ২২ আগস্ট ওই কিন্ডারগার্টেন স্কুলে ঘটে এ ঘটনা। পরে এদিনেই ছাত্রীটির অভিভাবক এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিলে ২৩ আগস্ট ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

জানা যায়, বোয়ালমারী পৌর শহরে অবস্থিত একটি নামকরা কিন্ডারগার্টেনের শিক্ষক পঙ্কজ সাহার (৩৫) বিরুদ্ধে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠে। ভুগক্তভোগী ছাত্রী তার অভিভাবককে বিষয়টি জানালে তারা বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষককে চাকরিচ্যুত করে।

একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিযুক্ত শিক্ষকের সম্মানের বিষয়টি বিবেচনা করে বিতর্কিত ওই শিক্ষককে বহিষ্কার না করে সেচ্ছায় অব্যাহতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা, তার মেয়ের শরীরে ওই শিক্ষক হাত দিয়েছেন বিষয়টি প্রকান্তরে স্বীকার করেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক পঙ্কজ সাহা বলেন, আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছি। শ্লীলতাহানির অভিযোগ সত্য নয়।

সংশ্লিষ্ট বিদ্যালয়টির প্রধান শিক্ষক পরেশ চক্রবর্তী বলেন, ওই শিক্ষক এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে আসছেন না। কেন আসছেন না তা আমি জানি না। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, কয়েক বছর আগেও একবার ওই শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell