বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩২
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

ফাঁস দিয়ে আত্মহত্যা,এসএসসি পরীক্ষা দেওয়া কিশোরী

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৬, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ
  • ২৬৪ ০৯ বার দেখা হয়েছে

 

ফাঁস দিয়ে আত্মহত্যা,এসএসসি পরীক্ষা দেওয়া কিশোরী

 

গত রোববার (৪ জুন) বিকেলে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।

পটুয়াখালীর গলাচিপায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারুফা আক্তার (১৬) নামে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক কিশোরী।

 

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মঙ্গলবার (৬ জুন) ভোরে মারুফার মৃত্যু হয়।

মৃত মারুফা আক্তার গলাচিপা উপজেলার চিকনকান্দী ইউনিয়নের কোটখালী এলাকার মৃত আবু সালেহের মেয়ে এবং স্থানীয় বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

মারুফার বোন তামান্না আক্তার অভিযোগ করে বলেন, আমাদের পাশের বাড়ির বাসিন্দা ও দুই সন্তানের জনক কামাল হোসেন নুহু হাওলাদার (৪০) কোটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে চাকরি করে। তিনি প্রায় এক বছর ধরে আমার বোনকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার (২ জুন) রাতে মারুফা প্রকৃতির ডাকে সাড়া দিতে বসত ঘরের বাইরে টয়লেটে যায়। ওই সময় আগে থেকে ওঁত পেতে থাকা নুহু হাওলাদার তাকে মুখ চেপে ধর্ষণ করে।

তামান্না আক্তার আরও বলেন, বিষয়টি প্রথমে আমরা জানতাম না। ঘটনার পর মারুফা কথা বলা ও খাওয়া-দাওয়া বন্ধ করে দিলে মা আমাকে বিষয়টি জানান।

গত রোববার (৪ জুন) আমি মারুফাকে নিয়ে আমার আরেক বোনের বাসায় যাই। সেখানে গিয়ে মারুফা ধর্ষণের বিষয়ে আমাদের জানিয়ে বলে, বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে নুহু হাওলাদার।

পরে (৪ জুন) বিকেলে বোনের বাসা থেকে নিজেদের বাড়িতে এসে পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি।

হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মঙ্গলবার (৬ জুন) ভোরে মারুফার মৃত্যু হয় জানিয়ে বড় বোন তামান্না বলেন, এ ঘটনায় আমার মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের জন্য গিয়েছেন।

তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গাইন।

এদিকে বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন কোটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন। তিনি বলেন, বিষয়টি লিখিতভাবে জানালে সরকারি নিয়োগপ্রাপ্ত দপ্তরি নুহু হাওলাদারের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মিরাজ মোল্লা জানান, কিশোরীর সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে পায়ের নিচে কালো দাগ দেখা গেছে। ধর্ষণের বিষয়টি পরিবার জানিয়েছে। বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell