শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বন্দরে ফারুক হোসেন জনি কি ২৪ নং ওর্য়াড আওয়ামীলীগের নেতৃত্বে আসছে?

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২২, ১২:২৯ পূর্বাহ্ণ
  • ৩৪৩ ০৯ বার দেখা হয়েছে

 বন্দর প্রতিনিধি // বন্দর উপজেলা ছাত্রলীগের কার্যকারী সদস্য ও কদম রসুল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন জনি ২৪ নং ওর্য়াড আওয়ামীলীগের নেতৃত্বে আসছে এমনই গুঞ্জন বইছে সর্বত্র। কদম রসুল, নবীগঞ্জ, বন্দর ও মুছাপুর ইউনিয়নের অংশ নিয়ে ২৪ নং ওর্য়াড গঠিত হয়। যা বর্তমানে নাসিক ২৪ নং ওর্য়াড। সরজমিনে খোঁজ নিতে গিয়ে বেশ কয়েকজনের সাথে আলাপ হয় এ প্রতিবেদকের। বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও সাবেক কমিশনার প্রবীন রাজনীতিবীদ আফসার উদ্দিন আহমেদ বলেন, আওয়ামীলীগের রাজনীতি করে এখন জীবনের শেষ অংশে আছি। নতুনদের সুযোগ দেয়া উচিত। রাজপথে আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশ সফল করতে সঠিক নেতৃত্বের প্রয়োজন।
জনি অনেক পরিশ্রমী, তৃনমূল হতে উঠে আসা ও পারিবারিকভাবে আ’লীগের রাজনীতির সাথে জড়িত। জনির মত লোক নেতৃত্বে আসলে সংগঠন অনেক গতিশীল হবে বলে মনে করি। আ’লীগ নেতা ও সাবেক কমিশনার মোহাম্মদ আলী বাচ্চু বলেন, জনির সাথে অধিকাংশ নেতাকর্মীর সরাসরি যোগাযোগ রয়েছে। ও নেতৃত্বে আসলে আমরা সানন্দে সবাই গ্রহণ করে নেব। যুবলীগ নেতা আশ্রাফুল ইসলাম অপু ( স্বপ্ন, পদ্ধা, সেতুর বাবা) বলেন, সামনে নির্বাচন আসছে। কমিটি নির্বাচনমুখী ও স্বচ্ছ হলে জনি ভাইয়ের বিকল্প নেই। আমাদের মুরব্বিদের অনেকেরই বয়স হয়েছে, অনেকে অসুস্থ। প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের একনিষ্ঠ কর্মী ২৪ নং ওর্য়াডে জনি ভাইয়ের মত আরেকজন দেখি না। আমি চ্যালেঞ্জ করে এটা বলতে পারবো। সেচ্ছাসেবকলীগ নেতা ইফকাত আহমেদ পাপ্পু বলেন, আমরা ছোট বেলা থেকেই জনি ভাইয়ের সাথে মিছিল, মিটিংয়ে যেতাম। ২৪ নং ওর্য়াডটি কদম রসুল দরবার শরীফ হতে চৌরাপাড়া পর্যন্ত সীমানায় জনি ভাই এমন একজন ব্যক্তি যার প্রতিটি মহল্লায় কর্মী বাহিনী ও জনপ্রিয়তা রয়েছে। নাসিক ২৪ নং ওর্য়াডের কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ কারী ও ছাত্রলীগ নেতা মোঃ উজ্জল হোসেন বলেন, জনি ভাইয়ের সাথেই আমরা দীর্ঘদিন যাবত গনমানুষের নেতা সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে রাজনীতি করছি। এ ওর্য়াডে জনি ভাই নেতৃত্বে আসলে নিস্তব্ধ ২৪ নং ওয়ার্ড আ’লীগের চাঞ্চল্য ও গতি ফিরে আসবে। ২৪ নং ওর্য়াড আওয়ামীলীগের নতুন দিগন্ত শুরু হবে। এ বিষয়ে সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন জনির সাথে তার মুঠোফোন ০১৬৭৭১২১২৮২ নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন, আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আদরের এবং আস্থার প্রতীক শামীম ওসমান ( এমপি) ভাইয়ের একজন কর্মী হিসেবেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি।
আমাদের মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন চাচা ও সাধারণ সম্পাদক কর্মীবান্ধব নেতা এড. খোকন সাহা অত্যান্ত অভিজ্ঞ, বিচক্ষণ। ঝিমিয়ে পড়া ২৪ নং ওর্য়াডের আওয়ামীলীগের গতিশীলতা বাড়াতে তারা সঠিক সিদ্ধান্তই নিবেন। কারন কমিটি হতে হবে নির্বাচনমুখী। বিএনপি জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডকে রাজপথে থেকে মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তি “ভীতু ও কাপুরুষ লোকদের নিয়ে কাজ করতে গেলে দেশের ভালোর চাইতে ক্ষতিই বেশি হয়” এটা আমাদের নেতারা সবাই জানেন।আমাকে দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালন করবো। আর যদি না দেন তবুও আমি আমার দলের প্রতি দায়িত্ববোধ থেকে একচুল পরিমাণ নড়বো না।
কারন আমি জননেতা শামীম ওসমানের একজন কর্মী হিসেবে বেশি গর্ববোধ করি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করি। রাজনীতি করি কোন কিছু চাওয়া পাওয়ার জন্য না। রাজনীতি করে আমরা বিরোধী দলে থাকা অবস্থায় অনেক নির্যাতন, অত্যাচার, হামলার শিকার হয়েছি। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারি নাই। বাড়িতে ঘুমাতেসহ পারিনি। কিন্তু আওয়ামীলীগ সরকার টানা ৩ মেয়াদে ক্ষমতার আসনে। কোন একজন বলতে পারবে না তাদের দিকে বাকা দৃষ্টিতে তাকিয়েছি। কারন আমি বিশ্বাস করি হামলা, মামলার বদলে মামলা না। যারা ওই সময় ক্ষমতার দাপট দেখিয়েছে তারাই এখন নিজেরা অনুতপ্ত হয়। এটার নামই আওয়ামীলীগের রাজনীতি। যেখানে হামলা- ভয়, সেখানে ভালবাসা দিয়ে তা অর্জন করতে হবে। সার্বিক বিশ্লেষণ ও সরজমিন তথ্য মতে ফারুক হোসেন জনির নেতৃত্বের পাল্লাই ভারী দেখা যাচ্ছে ২৪ নং ওর্য়াড আওয়ামীলীগে।
Enter
Imran
Open photo
Seen by Imran Mridha at 26 October 2022 at 17:00Seen by Daliya Raj at Sunday 21:43
Enter

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell