মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৭
শিরোনামঃ
রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

ফেনসিডিল পাচারের সময় চার নারী মাদক কারবারিকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৭, ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফেনসিডিল পাচারের সময় চার নারী মাদক কারবারিকে আটক

জয়পুরহাটে ট্রেনে যাত্রী বেশে বডি ফিটিংয়ের মাধ্যমে ফেনসিডিল পাচারের সময় চার নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এ তথ্য জানান।

এর আগে আন্তঃনগর নীলসাগর ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত হানিফের মেয়ে আনোয়ারা (৪৪) মনসুর আলীর মেয়ে মনোয়ারা বেগম (৩৬), মৃত সেকেন্দার আলীর মেয়ে মেরিনা (৪৬) ও একই উপজেলার মৌপুকুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ইতি (২৭)।

মেজর মো. শেখ সাদিক জানান, গোপন তথ্যের মাধ্যমে জানা যায় চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর ট্রেনে কতিপয় নারী মাদক কারবারি বিশেষ বডি ফিটিংয়ের মাধ্যমে মাদক ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যারা জয়পুরহাট রেল স্টেশনে অবস্থান নেয়। ট্রেনটি স্টেশনে পৌঁছালে ট্রেনের একটি বগি তল্লাশির সময় ওই চার নারী পালানোর চেষ্টা করে। তখন তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশীকালে ১৩৮ বোতল ফেনসিডিল জব্দসহ আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধ সান্তাহার রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell