শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৮
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ফেনীতে বাবার দা এর কোপ থেকে বাঁচতে ছেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২৩, ২:১৭ পূর্বাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

 

ফেনীতে বাবার দা এর কোপ থেকে বাঁচতে ছেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাসেল আহমেদ,ফেনী থেকে।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে ছেলে বোরহান উদ্দিনের (৩৮) ধাক্কায় রুহুল আমীন (৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ বোরহান উদ্দিনকে আটক করেছে। পুলিশের তথ্য মতে, শনিবার রাত ১০টার দিকে ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজি পাড়ায় বোরহান উদ্দিনের সঙ্গে তার ছেলের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বৃদ্ধ রুহুল আমিন তার ছেলে বোরহানকে দা দিয়ে কোপানোর চেষ্টা করে। বোরহান দায়ের কোপ থেকে বাঁচার জন্য বাবাকে ধাক্কা দেন। এতে রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে তিনি মারা যান। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, ঘটনার পর ছেলে বোরহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃদ্ধ রুহুল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell