মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ফেনীতে মাদরাসার শিক্ষকের সাথে রাগ করে ছাত্রীর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ
  • ৪৬৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফেনীতে মাদরাসার সুপারের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার (১৪) নামে এক ছাত্রী।

বৃহস্পতিবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদরাসা সুপার মাওলানা বেলাল হোসেন ওই ছাত্রীর অভিভাবককে নিয়ে আসার জন্য বলেন। কিন্তু ওই ছাত্রীর বাবা চাকরির কারণে ঢাকায় থাকায় ও মা অসুস্থ হওয়ার কারণে সুপারের সঙ্গে দেখা করতে কেউ যেতে পারেননি। পরে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী মাদরাসায় গেলে সুপার ও সহকারী শিক্ষক মো. আলমগীর এবং গিয়াস উদ্দিন মিঞা তাকে বকাঝকা করে শেণিকক্ষ থেকে বের করে দেন।

শেণিকক্ষের শিক্ষার্থীদের সামনে এ অপমান সহ্য করতে না পেরে সে বাড়িতে চলে যায় এবং নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে মাদরাসা সুপার বেলাল হোসেন বলেন, ছাত্রীর বিষয়ে কিছু অভিযোগ রয়েছে, সে জন্য ওই ছাত্রীর অভিভাবককে নিয়ে আসার জন্য বলেছি। কিন্তু সে অভিভাবক নিয়ে আসেনি। ক্লাশে তাকে জিজ্ঞেস করলে সে জানায়- তার মাকে মাদরাসায় আসার জন্য বললে তিনি বকাঝকা করেন। পরে আমি ও সহকারী শিক্ষক মো. আলমগীর এবং গিয়াস উদ্দিন মিঞা তাকে জানাই অভিভাবক নিয়ে না আসা পর্যন্ত ক্লাশ করার দরকার নেই। তখন সে বাড়ি চলে যায়। তাকে কোনো বকাঝকা করিনি।

এদিকে, এ বিষয়ে জানতে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. আলমগীর ও গিয়াস উদ্দিন মিঞাকে মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সেটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় যদি কেউ অভিযোগ করেন, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell