বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৮
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

ফেনীর প্রেসক্লাব ভাংচুর ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি -নগর সংবাদ পরিবারের তীব্র প্রতিবাদ নিন্দা আসামি গ্রেফতার দাবী

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২১, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

ফেনীর প্রেসক্লাব ভাংচুর ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি -নগর সংবাদ পরিবারের তীব্র প্রতিবাদ নিন্দা আসামি গ্রেফতার দাবী

ফেনী প্রতিনিধিঃ- ফেনী প্রেসক্লাবে ভাংচুর ও ১১ সাংবাদিকের উপর হামলা ঘটনার প্রতিবাদে বুধবার প্রেসক্লাব প্রাঙ্গনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকরা বলেন, প্রেসক্লাবের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ন্যক্কারজনক। প্রেসক্লাব সাংবাদিকদের জন্য তীর্থভূমি, এখানে থেকেও সাংবাদিকরা নিরাপদে না থাকলে আর কোথায় নিরাপদ থাকবে। সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
এরপর বিকেল সাড়ে ৪টার দিকে প্রেসক্লাবে অতর্কিত হামলা ও ভাঙচুর করা হয়। ইটপাটকেল নিক্ষেপ করে প্রেসক্লাবের দরজা-জানালার কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের বলেন, সাংবাদিকরা পেশাগত কাজে মাঠে কাজ করতে যায়। গণমাধ্যমের কর্মী এবং প্রেসক্লাবের ওপর হামলা মেনে নেয়া যায় না, এটি মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত। আমরা এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই৷
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে ফেনী শহরের ইসলামপুর রোড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। পরে সংঘর্ষে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে শহরের খেঁজুর চত্ত্বর থেকে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সংবাদ সংগ্রহে মোহনা টিভির প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, মুস্তাফিজ মুরাদ,মানবজমিনসহ ফেনী প্রতিনিধি নাজমুর হক শামীম সহ ৯/১০ জনআহত হওয়ার খবর পাওয়া যায়।
হামলায় আহতরা হলেন ডিবিসি টিভির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, মোহনা টিভির ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক মানবজমিনের ফেনী প্রতিনিধি নজমুল হক শামীম, সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মীর হোসেন রাসেল, ডিবিসি টিভির ক্যামেরাপারসন দুলাল তালুকদার, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মুস্তাফিজ মুরাদ, সাপ্তাহিক, বাংলাভিশন টিভির ক্যামেরাপারসন মামুন মিরাজুল, এটিএন নিউজের ক্যামেরাপারসন ও দৈনিক ফেনীর চিত্রগ্রাহক মোজাম্মেল হক লিংকন, চ্যানেল টুয়েন্টি ফোরের ক্যামেরাপারসন কামরুল ইসলাম। এছাড়াও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল নিজাম উদ্দিন সহ ১১ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর জানাযায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell