শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে গুণী সাংবাদিকদের সংবর্ধনা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে গুণী সাংবাদিকদের সংবর্ধনা

রোববার (২৫ ডিসেম্বর) শহরের ডাক্তার পাড়ার লায়ন্স ফ্যামেলি কার্যালয়ে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ও গুণী সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

কর্মশালায় লিওদের উপস্থাপনা ও সঞ্চালনার কৌশল সম্পর্কিত পর্বের প্রশিক্ষণ দেন লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ হোসেন, টিভি সাংবাদিকতা পর্বের প্রশিক্ষণ দেন সময় টেলিভিশনের ফেনী ব্যুরো অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আতিয়ার হাওলাদার সজল, বুনিয়াদি সাংবাদিকতা পর্বের প্রশিক্ষণ দেন বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ, পত্রিকা ও ম্যাগাজিন সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, মৌলিক সাংবাদিকতা পর্বের প্রশিক্ষণ দেন ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভার এর ফেনী প্রতিনিধি ও লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর আইপিপি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।

ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লিও খালেদ চৌধুরী নিলয়ের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি লিও আনিকা তাবাসসুম তোফার সঞ্চালনায় গুণী সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র, লায়ন্স জেলার কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন ও ক্লাবের চার্টার অ্যাডভাইজার ওমর ফারুক ভূঁইয়া বেলাল।

গুণী সাংবাদিক হিসেবে সম্মাননা দেওয়া হয় মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, মোহাম্মদ শাহাদাত হোসেন, শওকত মাহমুদ ও মো. আতিয়ার হাওলাদার সজলকে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার ও ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লিও তাসিন সোবহান, আইপিপি ডা. ফারহান ফুয়াদ, ট্রেজারার লিও আব্দুর রহিম আয়মান।

কর্মশালায় ফেনী মুহুরী লিও ক্লাবের ৩০ জন লিও সদস্য অংশ নেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell