শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৮
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

ফেসবুক আইডি হ্যাক করে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং হ্যাকারকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফেসবুক আইডি হ্যাক করে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং হ্যাকারকে গ্রেফতার

ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং করা এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বরিশালের বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম (২৭) নামেও ওই হ্যাকারকে গ্রেপ্তার করা হয়।ফ

তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

 

এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১টি মোবাইল, ৪টি সিম কার্ড, ১টি ল্যাপটপ এবং ১টি পেনড্রাইভ জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার আসামি এবং জব্দকৃত আলামত ধানমন্ডি থানায় হস্তান্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি জানান, ২০২১ সালের নভেম্বর মাসে এক তরুণীর ফেসবুক মেসেঞ্জারে একটি লিংক আসে। লিংকে ক্লিক করে না বুঝেই নিজের ফেসবুক ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেন ওই তরুণী। এতে তার ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে যায় হ্যাকারের দখলে। এরপর হ্যাকার রাশেদুল ফেসবুক থেকে ওই তরুণীর কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে এবং সেগুলো তার আত্মীয় স্বজন ও পরিচিত লোকদের মাঝে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক ধাপে কৌশলে ক্রিপ্টোকারেন্সিতে টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে যখনই তার টাকার দরকার হতো তখনই ওই তরুণীকে ব্ল্যাকমেইল করতো রাশেদুল।

সিআইডির মুখপাত্র আরও জানান, এ ঘটনায় ধানমন্ডি থানার মামলার ও ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ছায়া তদন্ত করে হ্যাকারকে শনাক্ত করে এবং বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে রাশেদুলকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল ব্ল্যাকমেইলিং এ জড়িত থাকার কথা স্বীকার করে। পাশাপাশি জানায় তিনি আরও ৪-৫ জন মেয়েকে একইভাবে ব্ল্যাকমেইল করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell