সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২৩
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

বংশাল থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৯, ২০২১, ৯:১৬ অপরাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বংশাল থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫।

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. ফয়সাল, মো. চাঁন মিয়া, মো. পলাশ, মো. নেছার ও মো. নাঈম শেখ।

পুলিশের দাবি, গ্রেফতাররা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ভাড়াটিয়া ডাকাত হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় যাত্রী, পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে।

শুক্রবার (২৯ অক্টোবর) বংশাল থানার ফুলবাড়ীর কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ঢাকা মহানগরীতে মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। এ সময় তথ্য পাই, বংশাল থানার ফুলবাড়ী এলাকায় কিছু লোক ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালানোর চেষ্টা করলে ফয়সাল, চাঁন মিয়া, পলাশ, নেছার ও নাঈম শেখ নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়। আর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ধারালো ফোল্ডিং চাকু ও একটি লোহার রড।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতাররা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ভাড়াটিয়া হিসেবে থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় যাত্রী, পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে।

বংশাল থানায় মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell