বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, চার লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৭, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
  • ১৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, চার লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই

বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করে তার চার লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে নন্দীগ্রাম থানার শরানগাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

শাজাহান আলী নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদিঘী গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে।

তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পন্ডিত পুকুর বাজারে ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শরানগাড়ি নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করেন। এরপর গলায় রাম দা’ দিয়ে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করেন তারা। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তার কাছে থাকা চার লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রাম দা’ ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাদের বাড়িতে অভিযান চালানো হলেও তাদের পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ব্যবসায়ী শাজাহান আলীর গলায় আঘাত থাকার কারণে তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell