শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

বগুড়া শাহজাহানপুরে হাফ ডজন মামলার আসামি বার্মিজ চাকুসহ মালগ্রাম চাপড় পাড়ার আকাশ গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৯, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
  • ৯৩ ০৯ বার দেখা হয়েছে

বগুড়া শাহজাহানপুরে হাফ ডজন মামলার আসামি বার্মিজ চাকুসহ মালগ্রাম চাপড় পাড়ার আকাশ গ্রেফতার।

বগুড়া প্রতিনিধি।। বগুড়া শাহজাহানপুরের হত্যা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনের মামলাসহ আদালতে বিচারাধীন পূর্বের অর্ধডজন মামলার এজাহারনামীয় আসামি পুন:রায় দস্যুতা করতে গিয়ে আকাশ সরকার গ্রেফতার। বগুড়া শাজাহানপুর থানার মামলা নং-১১, তাং- ০৯/০৬/২০২৫ ইং, ধারা-৩৯২ পেনাল কোড-১৮৬০। জিআর-২২৫/২৫ (শাজাহানপুর)। মামলার বাদী রাকিব (২০), পিতা মোঃ মানিক মিয়া, স্থানী সা- অঘোর, থানা-কাহালু, বগুড়া, বর্তমান সাং- জামিল নগর, ৮ নং ওয়ার্ড, বগুড়া। এজাহারে উল্লেখ করেন যে, গত ০৮/০৬/২০২৫ রাত আনুমানিক ১০ টায় বাদী ও তাহার বন্ধু মোঃ লিটন দ্বয় বগুড়া শহরের সাতমাথা থেকে অজ্ঞাতনামা অটোরিক্সা যোগে বাদী তাহার নানার বাড়ী মালগ্রাম চাপড় পাড়াতে যাওয়ার পথে শাজাহানপুর উপজেলার ফুলতলা গ্রামস্থ ফুলতলা থেকে সাতমাথাগামী গোহাইল রোড়স্থ বলকা ছ’মিলের সামনে পাকা রাস্তার উপর যাওয়ার পর অজ্ঞাতনামা রিক্সাওয়ালা বাদীকে সহ বাদীর বন্ধুকে নামায়া দিয়ে চলিয়া যায়। রিক্সা থেকে নেমে বাদী ও বাদীর বন্ধু কয়েকধাপ এগিয়ে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ১ জন ব্যক্তি তাহার হাতে থাকা অত্যাধুনিক বার্মিজ চাকু (সুইচ গিয়ার) বের করিয়া বাদী ও বাদীর বন্ধুর সামনে আসিয়া তাহাদেরকে প্রাণনশের ভয়ভীতি হুমকি প্রদান করে বাদীর নিকটে থাকা বাদীর ব্যবহৃত (পুরাতন) একটি সিলভার কালারের স্মার্ট Oppo মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়া নেয়। সেই সময় রাস্তা দিয়ে লোকজন আসিতে থাকিলে অজ্ঞাতনামা আসামী তাহাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া দ্রুত ঘটনাস্থল থেকে পালাইয়া যায়। পরবর্তীতে বাদী থানায় এজাহার দায়ের করিলে সূত্রোক্ত মামলা দায়ের করে। বগুড়া শাহজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ময়নুল ইসলাম মামলাটির তদন্তভার গ্রহণ করিয়া ফাড়ীঁ এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত আসামী একজন ছিনতাই, দস্যুতা ও চোর চক্রের সদস্য মোঃ আকাশ সরকার (২২), পিতা মোঃ জাহিদুল ইসলাম, সাং-মালগ্রাম চাপরপাড়া, বগুড়া। গত ০৯/০৬/২০২৫ সকাল সাড়ে ৭ টায় তাহার নিজ বাড়ী থেকে আটক করাসহ আসামীর নিজ হেফাজত থেকে একটি অত্যাধুনিক বার্মিজ (সুইচ গিয়ার) স্টিল সিলভার রংয়ের চাকু এবং লন্ঠিত হওয়া একটি সিলভার কালারের Oppo স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell