শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বগুড়ায় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২১, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বগুড়ার আদমদীঘির সান্তাহারে পিকআপচালকের সিটের নিচে তিন বস্তা ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদীর মমিন খানের ছেলে মোস্তাক খান (২১), নরসিংদীর পলাশ উপজেলার কামারবাড়ি গ্রামের মৃত রাজ্জাক রাজার ছেলে রতন ফালু (২৪) ও একই এলাকার হাসানহাটা গ্রামের শাফি উদ্দিনের ছেলে শরীফ হেসেন সাকিল (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ ছিল টাটা কোম্পানির একটি পিকআপ বগুড়ার দিকে যাচ্ছে। গাড়িটিতে মাদক রয়েছে। উপজেলার সান্তাহার পৌরশহরের হবির মোড় এলাকায় পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৮-৩৬৩২) পৌঁছালে তল্লাশি করা হয়। এসময় চালকের সিটের নিচে কৌশলে লুকানো তিন বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। বস্তা তিনটিতে মোট ৯০ বোতল ফেনসিডিল ছিল।

এসময় গাড়িটি জব্দ ও তিন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক নাজিম উদ্দীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell