শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০০
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

‘বঙ্গবন্ধু ছিলেন গরিব, দুঃখী, মেহনতী মানুষের বন্ধু-রেলমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২২, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ
  • ৫৫৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘একটি ভারসাম্য পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া দেশের টেকসই উন্নয়ন হতে পারে না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল, আকাশ ও জলপথে বিনিয়োগ করার ব্যবস্থা করেছেন।

তার চেষ্টায় যোগাযোগ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। নতুন নতুন রেলপথ সৃষ্টি করা হচ্ছে। ভারতের সঙ্গে আমাদের সরাসরি রেল যোগাযোগ হচ্ছে। মিতালী এক্সপ্রেস চালু করা হয়েছে সরাসরি ঢাকা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। সব রেল ব্যবস্থাকে আমরা ব্রডগেজে রূপান্তর করছি। এই ডিসেম্বরে মধ্যে চিটাগাং কক্সবাজার রেললাইন চালু করবো। খুলনা থেকে মোংলা এই ডিসেম্বরের মধ্যে রেলপথ উদ্বোধন করা হবে। ’

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘রেল ব্যবস্থা ধ্বংস করেছিল বিএনপি, শুধু তাই না পুরো যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। বিএনপি-জামায়াত রেলে নতুন বিনিয়োগ তো দূরে থাক উল্টো অনেক রেলপথ উঠিয়ে দিয়েছিল। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া দেশের টেকসই উন্নয়ন হতে পারে না। ’

তিনি আরও বলেন,‘বঙ্গবন্ধু ছিলেন গরিব, দুঃখী, মেহনতী মানুষের বন্ধু। বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের জন্য সবসময়ই দাঁড়িয়ে ছিলেন। এদেশের অসহায় গরিব মানুষ থেকে বঙ্গবন্ধুকে আলাদা করে ভাবা যায় না। ’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুকন্যা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ’

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মনজুরুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, এদেশের মানুষকে ভালোবাসতেন। এদেশের জন্য তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমাদের উচিত বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। ’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell