বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৪
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

বড় বোনের সাথে বিয়ে ছোট বোনের সাথে ১০ বছর সংসার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
  • ৩৩০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বড় বোনের সাথে বিয়ে ছোট বোনের সাথে ১০ বছর সংসার ।

স্টাফ রিপোর্টার: খানসামা উপজেলার ওকরাবাড়ী গ্রামের আজম আলীর ছেলে হাছানুর ১০ বছর আগে ভালোবেসে ঘড় বাঁধার স্বপ্ন নিয়ে বিয়ে করেন মিতুকে ,কিন্তু বিয়ের কিছুদিন পরে সে জানতে পারে প্রতারণার আশ্রয় নিয়ে মিতু তার বড় বোন জেসমিন এর জন্ম নিবন্ধন কাজী অফিসে নিয়ে যায় একপর্যায়ে জন্ম নিবন্ধনে জেসমিন আক্তার নাম দেখে হাসানুর মিতুকে জিজ্ঞেস করে তোমার নাম মিতু কিন্তু জন্ম নিবন্ধনে জেসমিন কেন লেখা, উত্তরে মিতু আক্তার হাসানুরকে জানান আমার ডাকনাম মিতু আমার আসল নাম জেসমিন, পিতার নাম একই থাকায় হাসানুর সরল বিশ্বাসে ওই জন্ম নিবন্ধন দিয়ে বিয়ে সম্পূর্ণ করে। বিয়ের কিছুদিন পরে হাসানুর জানতে পারে জন্ম নিবন্ধনটি ছিল মিতুর বড় বোন জেসমিন আক্তারের।

 

হাসানুর বিষয়টি জানতে পেরে তার শশুর শাশুড়ির সাথে এই বিষয়ে কথা বললে তারা তাকে বিষয়টি গোপন রাখার জন্য চাপ দিতে থাকে, শশুর শাশুড়ি চাপে পড়ে হাসানুর বিষয়টি গোপন রেখেছিল এতদিন, হাসানুর জানান এরই মধ্যে বিভিন্ন চাপ দিয়ে হাসানুরের কাছে ১০ শতাংশ জমি লিখে নেয় মিতু, মিতু এবং হাসানুর দম্পতির একটি মেয়ে সন্তান আছে,এরই মাঝে হাসানুর আরেকটি বিয়ে করে, দুই বউ নিয়ে প্রায় এক বছর সংসার করার পর জীবিকার তাগিদে হাসানুর বিদেশে পাড়ি জমায়। কিন্তু বিদেশে থাকাকালীন হাসানুর জানতে পারে তার স্ত্রী মিতুকে তার বাবা-মা জোর করে অন্যত্র বিয়ে দেয়, এবং ২০/০৮/২৪ তারিখে জেসমিন নামের একটি তালাকনামা হাসানুরের বাড়িতে পাঠায় মেয়ে পক্ষ, বিদেশে থেকে হাসানুর বিষয়টি জানতে পেরে তার ছোট ভাইকে পাঠায় তার স্ত্রী এবং সন্তানের খবর নেওয়ার জন্য, কিন্তু হাসানুরের শ্বশুরবাড়ির লোকজন তার ছোট ভাইকেও অকথ্য ভাষায় গালাগালি করে এবং বিভিন্ন প্রকার হুমকি দেয়। একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে অসহায় হাসানুরের চাওয়া তার অজান্তে তার স্ত্রীকে কেন জোর করে বিয়ে দিল। সে তার সন্তানের নিরাপত্তা চায় এবং এই প্রতারণার সুষ্ঠু বিচার চায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell