রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৪
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

বনানী তে পাওনা টাকা চাওয়ায় ভাড়াটিয়ার পিটুনিতে নারীর মৃত্যু 

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৪, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

বনানী তে পাওনা টাকা চাওয়ায় ভাড়াটিয়ার পিটুনিতে নারীর মৃত্যু

রাজধানীর বনানী কড়াইল বস্তিতে ভাড়াটিয়ার পিটুনিতে মনি (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় ভাড়াটিয়া সুলতান তাকে পিাটয়ে হত্যা করেন।

 

সোমবার (২৪ মার্চ) বিকেলে বনানী কড়াইল বস্তি আদর্শ নগর বেলতলার একটি টিনশেড দোতলা বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরিবারের লোকজন স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে সাতটার দিকে মনিকে মৃত ঘোষণা করেন।

মৃত মনি শেরপুর গাজীর খামার উপজেলার বাসিন্দা। বর্তমানে বনানী কড়াইল বেলতলা স্বামী আনিসের সঙ্গে বসবাস করতেন। তবে আনিস মিয়ার দ্বিতীয় স্ত্রী মনি। এছাড়া আনিস পেশায় পরিবহন ব্যবসায়ী ছিলেন।

মৃতের স্বামীর দাবি করেন, তার স্ত্রী মনি ভাড়াটিয়া সুলতানের স্ত্রী মমতাজকে ৪০ হাজার টাকা ধার দেন। দীর্ঘদিন ধরে এ টাকা তাদের কাছ থেকে ফেরত চাইলে তারা টালবাহানা করে। আজকে মনি টিনশেড বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুলতানের কাছে ধারের টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সুলতান তার স্ত্রীর পেটে সজোরে লাথি ও পিটিয়ে আহত করে। এ সময় মনি অচেতন হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।

স্বামী আনিস দাবি করেন, তার স্ত্রীকে মারধর করেছেন ভাড়াটিয়া সুলতান, তার স্ত্রী মমতাজ ও তাদের দুই সন্তান মুন্নি ও মনির।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার জানান, বিস্তারিত ঘটনা জানতে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাদের দুই সন্তান থানায় অবস্থান করছে। অবশ্যই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell