শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী দম্পতি সহ ভিবিন্ন মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ
  • ১০৯ ০৯ বার দেখা হয়েছে

 

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী দম্পতি সহ ভিবিন্ন মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতার।

বন্দর প্রতিনিধি: বন্দরে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি দম্পতিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ ছোটবাগ এলাকার মৃত আক্কাছ আলী মিয়ার ছেলে মোস্তফা (৪০) ও একই উপজেলার মিনারবাড়ী ডুমুরতলা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে হান্নান (৩৮) ও তার স্ত্রী সাথী বেগম (৩৪)। পৃথক স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মুহাম্মদ খাইরুল বাশার ও ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক শরিফ হোসেন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করে। যার মামলা নং- ১২(১০)২৫ ও ১৩(১০)২৫। ধৃতদের বুধবার (৮ অক্টোবর) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায়র বন্দর থানার মদনপুর হাইওয়ে রাস্তার ইউটান ব্রীজের নিচে খালপাড়ের পাঁকা রাস্তার উপরে ও একই দিন দিবাগত রাত আড়াইটায় বন্দর থানার মিনারবাড়ী ডুমুরতলাস্থ ধৃত মাদক ব্যবসায়ী বসত বাড়িতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলার ২ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর উপজেলার আনন্দনগর এলাকার তমিজ উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল লতিফ (৪৮) একই উপজেলার কুশিয়ারা এলাকার কালুন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী খোকন (৩৫)। গ্রেপ্তারকৃতদের বুধবার (৮ অক্টোবর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell