বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০২
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

বন্দরে দেশীয় ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩০, ২০২১, ১:২৪ পূর্বাহ্ণ
  • ৩৭৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বন্দরে দেশীয় ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জের বন্দরে দেশীয় ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ধারালো ছুরি, ১টি হাতুড়ি, ১টি বড় করাত, ১টি টর্চ লাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাতে বন্দরের  লাঙ্গলবন্দ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ শামীম (২৮), পিতা-মোঃ নজরুল হাওলাদার, সাং-বি-পাশা, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমানে সোনাকান্দা, থানা-বন্দর, মোঃ হোসেন রবি (২২), পিতা- মৃত জসিম মোল্লা, সাং- কুন্ডার বাজার, থানা-টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ, বর্তমানে ইসলামপুর, থানা-বন্দর, মোঃ রুবেল (২৬), পিতা- তালেব মিয়া, সাং-মাহমুদনগর, থানা-বন্দর, মোঃ রুবেল (২৪), পিতা- মোঃ আব্দুল করিম, সাং-পশ্চিম হাজীপুর, থানা-বন্দর ও মোঃ ফরহাদ (১৯), পিতা-রিপন মিয়া, সাং-ফরাজীকান্দা, থানা-বন্দর।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী গাড়ীসমূহকে টার্গেট করে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন নির্জন স্থানে গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড সৃষ্টি করে গাড়ী থামায় এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজিযোগে দ্রুততার সাথে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। দুষ্কৃতিকারী ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম করে থাকে। দীর্ঘদিন দিন ধরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ডাকাতি করে আসছিল। ডাকাতি সংক্রান্ত এই সকল তথ্যের ভিত্তিতে নিবিড় গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে উক্ত সশস্ত্র ডাকাত দলকে সনাক্ত করে র‌্যাব। পরবর্তীতে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল ৫জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell