সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৯
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

বন্দরে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরনের পর যৌনপীড়ন- অভিযুক্ত লম্পট আকাশ গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২২, ১:৩৫ পূর্বাহ্ণ
  • ৫৩৮ ০৯ বার দেখা হয়েছে

বন্দরে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরনের পর যৌনপীড়ন- অভিযুক্ত লম্পট আকাশ গ্রেফতার

বন্দরে অটো চালক কর্তৃক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর (১৪) বছরের শিক্ষার্থীকে অপহরণের পর যৌনপীড়নের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে ভ’ক্তভোগী স্কুল ছাত্রীর পিতা ফারুক হোসেন বাদী হয়ে ১ জুন বুধবার দুপুরে লম্পট অটো চালক আকাশকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ মামলা দায়েরের ওই দিন বিকেলে ধামগড় এলাকায় অভিযান চালিয়ে লম্পট অটোচালক আকাশকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আকাশ সোনারগাঁ থানার কাঠালিয়া পাড়া এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, বন্দর থানার মুরাদপুর এলাকার ফারুক হোসেন মিয়ার মেয়ে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী (১৪) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে গত ৩০মে সোমবার সকাল পৌনে ৭টায় বাসা থেকে বের হয় অটো গাড়িতে উঠে। স্কুল ছাত্রী অটো গাড়িতে উঠার পর থেকে সোনারগাঁ থানার কাঠালিয়া পাড়া এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে লম্পট অটো চালক আকাশ উল্লেখিত স্কুল ছাত্রীকে উক্তাক্ত করার সহ কুপ্রস্তব দেয়।

ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থী গাড়ী থামাতে বললে ওই সময় অটোচালক গাড়ি না থামিয়ে ওই স্কুল ছাত্রী ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে অপহরন করে। পরে বন্দর উপজেলার আন্দিরপাড় মুড়ি মিলের সামনে অটোগাড়ি থামিয়ে ওই শিক্ষার্থীকে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে।

ধস্তাধস্তির এক পর্যায়ে লম্পট অটো চালক আকাশ ক্ষিপ্ত হয়ে ওই স্কুল ছাত্রীকে হত্যা উদ্দেশ্যে অটো গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয় জনতা আহত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় র্ফোস বুধবার বিকেলে ধামগড় এলাকায় অভিযান চালিয়ে লম্পট আকাশকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত লম্পট অটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য

৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ওই দিন বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell