শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫১
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

বন্দরে নির্মাধীন ভবনের বিদ্যুতের তার চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৫, ২০২৫, ১:৫০ পূর্বাহ্ণ
  • ৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

বন্দরে নির্মাধীন ভবনের বিদ্যুতের তার চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি (বন্দর)

নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

নিহত পারভেজ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে বন্দর উপজেলার ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, রোববার (২৩ নভেম্বর) রাতে স্থানীয় মেসবাহউদ্দিন নামে এক ব্যক্তি তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে তাদের নির্মানাধীন বাড়ির বৈদ্যুতিক তার চুরি করার অভিযোগে পারভেজকে আটকে রেখে মারধর করেন। সোমবার সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে অভিযুক্তরা পালিয়ে যান। খবর পেয়ে দুপুরে বন্দর থানা পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের স্ত্রী খাদিজা বেগমের দাবি, চুরির ঘটনায় পারভেজ জড়িত ছিলেন না। মিথ্য অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন তিনিসহ নিহত পারভেজের স্বজনরা।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় তদন্ত চলছে। এছাড়া জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াসহ তাদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell