সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৯
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

বন্দরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলায় পিতা-পুত্র আসামী স্থানীয়রা বলছে অবিশ্বাস যোগ্য

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৪, ২০২২, ৯:১৮ পূর্বাহ্ণ
  • ২৯৩ ০৯ বার দেখা হয়েছে

বন্দরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলায় পিতা-পুত্র আসামী স্থানীয়রা বলছে অবিশ্বাস যোগ্য

কথিত অপহরণ ঘটনার  ৮ দিন পর মঙ্গলবার (১২ জুলাই) মাদ্রাসা ছাত্রীর মা নাজমা বেগম বাদী হয়ে অপহরণকারি পিতা-পুত্রকে আসামী করে বন্দর থানায় ওই মামলাটি দায়ের করেন। যার মামলা নং- ২০(৭)২২।  তবে স্থানীয়রা জানিয়েছে, ঘটনাটি প্রেম ঘটিত। যেহেতু মেয়েটি নাবালিকা, তাই অপহরণ মামলা হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার পদুঘর বাড়িখালি এলাকার সামসুদ্দিন বেপারী ১৩ বছরের মেয়ে তায়েবা আক্তার জয়া স্থানীয় মার্কাজুল উলুম আল মাদানীয়া মহিলা মাদ্রাসায় কুদুরতী শাখায় লেখাপড়া করে আসছে।

 

মাদ্রাসা ছাত্রী জয়া মাদ্রাসায় আসা যাওয়ার সময় একই এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে সোহাগ প্রায় সময়ে ওই ছাত্রীকে উক্তত্যসহ নানা ভাবে কুপ্রস্তাব দিত।

সোহাগের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩ জুলাই মাদ্রাসা ছাত্রী তায়েবা আক্তার জয়া তার পিতার বাড়ি থেকে তার বোনের বাড়িতে যাওয়ার পথে নবীগঞ্জ সাকিনস্থ কুশিয়ারা এলাকায় আসলে ওই সময় অপহরণকারি সোহাগ ও তার পিতা আব্দুল হালিম জোর পূর্বক উল্লেখিত মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহরণ ঘটনার তিন দিন পর গত ৭ জুলাই দুপুরে মাদ্রাসা ছাত্রী জয়া বিশেষ কৌশলে অপহরণকারিদের কবল থেকে পালিয়ে এসে বিস্তারিত ঘটনা তার পরিবারকে জানায়।

এ ঘটনায় অপহৃতা মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে অপহরণকারি পিতা/পুত্রকে আসামীকে  বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অপহরণ মামলার আসামী পিতা/পুত্রকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছে প্রেমের সূত্র ধরে মেয়েটি ছেলের সাথে গিয়েছে। পরে পরিবারের চাপে মেয়েটি আবার পরিবারের কাছে ফিরে এসেছে। কারণ বাবা-ছেলে এক সাথে একজন মেয়েকে অপহরণ করবে এটা অবিশ্বাস যোগ্য। পুলিশ সঠিক তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell