বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন সহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১০, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ণ
  • ৩২৩ ০৯ বার দেখা হয়েছে

 

বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন সহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

শহর প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মনোয়ারুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ইউনিয়নের সাবেক সচিব ইউসুফ ও বর্তমান সচিব শামীম মিয়াকে আসামি করা হয়েছে। দুদক সূত্রে জানা যায়, মামলায় ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ৩৩ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এছাড়াও জালিয়াতির মাধ্যমে একই ব্যক্তির নামে দুটি জন্ম নিবন্ধন আইডি সরবরাহ ও নিবন্ধনের ক্ষেত্রে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে এহসান উদ্দিন নগর সংবাদ কে বলেন, এ কাজ আমার সচিবরা করেছে। তাদের কারণে আমাকে ফেঁসে যেতে হয়েছে। আমি তাদের বিশ্বাস করেছিলাম তারা আমার সঙ্গে জালিয়াতি করেছে। দুদকের জেলা উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, সাবেক সচিব ইউসুফ ও বর্তমান সচিব শামীমকে আসামি করে এ মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell