শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
  • ১৬৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ি জেলার পাংশা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে সৌরভ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে ওই পরীক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

মৃত সৌরভ পৌর শহরের সত্যজিৎপুর এলাকার আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সৌরভসহ কয়েকজন দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসলে নামে। এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে ডুবে যায় সৌরভ। স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়। একই সময় স্থানীয়রা মাছ ধরার বেড় জাল টেনে সৌরভের মরদেহ উদ্ধার করে।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এসএসসি পরীক্ষার্থী সৌরভ বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell