শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

বন্যাকবলিত এলাকায় নিজ হাতে ত্রাণ দিয়েছেন অভিনেতা বাপ্পি চৌধুরী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বন্যাকবলিত এলাকায় নিজ হাতে ত্রাণ দিয়েছেন অভিনেতা বাপ্পি চৌধুরী

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রায় সকল শ্রেণি-পেশার মানুষ। বাদ যাননি বিনোদন অঙ্গনের তারকারাও। নিজেদের মতো করে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। কেউ বন্যাকবলিত এলাকায় নিজ হাতে ত্রাণ দিয়েছেন। কেউ দিয়েছেন কোনো কোনো সংঘের হাতে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কাজ করতে দেখা গেছে ঢালিউড অভিনেতা বাপ্পি চৌধুরীকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ত্রাণ সংগ্রহ ও বিতরণের জন্য প্রস্তুতি কার্যক্রমে অংশ নিয়েছেন বাপ্পি চৌধুরী। এ সময় মাস্ক পরে ছাত্রদের হাতে হাত লাগাতে দেখা গেছে এই অভিনেতাকে। সে রকম একটি ছবির সূত্র ধরে যোগাযোগ করা হলে বাপ্পি বলেন, ‘মনটা ভালো নেই। শান্তিতে থাকতে পারছি না। তাই পরপর দুদিন ছাত্রদের সঙ্গে কাজ করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে কাজ করেছি, সাধ্যমতো টাকা-পয়সাও দিয়েছি। আমাদের শিল্পী সমিতিতেও অনুদান দিয়ে অংশগ্রহণ করেছি।’

ছাত্রদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে বাপ্পি চৌধুরী বলেন, ‘প্রথমে আমাকে কাজ করতে দিতে চাইছিল না। কিন্তু আমি বলেছি, আমি পারবো। তারপর সবার সঙ্গে কাজ করেছি। সবাই আমাকে অনেক সাহায্য করেছে। ওখান থেকে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছি, যা পরবর্তী জীবনে কাজে লাগবে।’

দেশের সব মানুষ ও তার দর্শকদের বাপ্পির অনুরোধ, সবাই যেন যে যার জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। তিনি বলেন, ‘আমরা সবাই যদি সবার জায়গা থেকে এগিয়ে যাই, তাহলে কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না। সব ঠিক হতে কিছুদিন হয়তো লাগবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, একটু এগিয়ে আসেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

ঢালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন বাপ্পি। তার অভিনীত কিছু ছবি এখনও রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলোর মধ্যে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’, শাহীন সুমনের ‘কুস্তিগির’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ এবং সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell