বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৯
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

বন্যাকবলিত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকাপড়া ৭৭৯ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন-ফায়ার সার্ভিস

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২৪, ১:৫৬ পূর্বাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

 

বন্যাকবলিত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকাপড়া ৭৭৯ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন-ফায়ার সার্ভিস

চট্টগ্রাম প্রতিনিধি।।

দেশের বন্যাকবলিত এলাকা ও সেখানকার উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শুক্রবার (২৩ আগস্ট) দিনব্যাপী তিনি বন্যাকবলিত ফেনী ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। তিনি সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন পয়েন্টে বন্যা কবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় অধিদপ্তরের পরিচালকসহ (অপারেশন ও মেইনটেন্যান্স) বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ আগস্ট থেকে ২৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকাপড়া ৭৭৯ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ৫ জন গর্ভবতী নারী ও ১৯ জন বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন।

মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণকালীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার কাজের নির্দেশনা দেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ৯টি টিম বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণসামগ্রী প্রদানের কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা ফেনী জেলা থেকে ২৮৭ জন, কুমিল্লা জেলা থেকে ১৬৪ জন, চট্টগ্রাম জেলা থেকে ১১৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১১২ জন, নোয়াখালী জেলা থেকে ১৩ জন, খাগড়াছড়ি জেলা থেকে ২৩ জন, চাঁদপুর জেলা থেকে ৬ জন, মৌলভীবাজার জেলা থেকে ৫০ জন এবং লক্ষ্মীপুর জেলা থেকে ৯ জনকে উদ্ধার করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell