শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪০
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে আনসার সদস্য প্রাণ হারান,পরিবারকে আর্থিক সহায়তা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে আনসার সদস্য প্রাণ হারান,পরিবারকে আর্থিক সহায়তা

বন্যাদুর্গত ফেনীতে ত্রাণ বিতরণ করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য ওয়াহিদুর রহমান (২৪)। নিহত ওয়াহিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (২৮ আগস্ট) আনসার-ভিডিপি সদর দপ্তরে ওয়াহিদের পরিবারকে ৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন ও সমবেদনা জ্ঞাপন করেন আনসার বাহিনীর মহাপরিচালক।

গত ২৪ আগস্ট ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন ওয়াহিদ। নিহত আনসার সদস্যের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। ওয়াহিদ পাওয়ার স্টেশন কোম্পানি, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্গীভূত আনসার হিসেবে কর্মরত ছিলেন।

গত ২০ আগস্ট নিজ বাড়ি ফেনীতে ছুটিতে গিয়ে তিনি বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছিলেন। ২৪ আগস্ট এলাকার স্বেচ্ছাসেবীদের সঙ্গে যুক্ত হয়ে নৌকায় করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি নৌকা থেকে পড়ে যান এবং প্রবল স্রোতে পানিতে তলিয়ে যান।

এ সময় সহযোগীরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। একদিন পর স্থানীয়রা তার লাশ খুঁজে পেয়ে পরিবারকে হস্তান্তর করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell