বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

বরগুনার বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৫, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

বরগুনার বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম।

মো:রিপন হাওলাদার (স্টাফ রিপোর্টার )

বরগুনার জেলার বেতাগী উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ।শুক্রবার ইফতার শেষে বাড়ি ফেরার পথে পৌরসভার বাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা দিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েছি। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত যুবলীগ নেতার নাম টুটুল খান (৩৫)। তিনি বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খাঁন বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে মিরাজ গাজী, মিজান গাজী, রাসেল সহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়। আমি চিৎকারে দিলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা অভিযোগ করে বলেন, বহিস্কৃত ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রফিক এর আগেও কয়েকজনকে কুপিয়ে যখম করেছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। সে এলাকায় মাদক ব্যবসার সাথেও জড়িত। এজন্য তাকে ছাত্রলীগের পদ থেকে বহিস্কারও করা হয়। বহিস্কারের হবার পরও তার অপকর্ম থেমে নেই। অভিযোগের বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, আমি শুনেছি বেতাগীতে একটি ঝামেলা হয়েছে। তবে আমি এখন পাথরঘাটায় আছি। প্রথম থেকেই আমার বিরুদ্ধে এসব মিথ্যে অভিযোগ। আমি ছাত্ররাজনীতি করে কেন কাউকে কোপাতে যাবো? আপনারা খোঁজ নিন, আমি ২১ দিন যাবৎ পাথরঘাটা আছি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পিছনে জড়িতদের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell