রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বরিশালে উদ্ধার তেলের নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে বিক্রি,জরিমানা ২ লাখ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১২, ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ
  • ৫৩৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সয়াবিন তেলের বোতল থেকে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে ফেলা, সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় বরিশালের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ওই দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা দুই হাজার ১০৯ লিটার সয়াবিন তেল পুরোনো মূল্যে সাধারণ জনগণের মধ্যে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার ও গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান চালান। অভিযানে সহায়তা করেন র্যাব-৮ এর সদস্যরা।

 

ভোক্তা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, গৌরনদী উপজেলার বাটাজোর বাজারের জনপ্রিয় স্টোর আগের কেনা সয়াবিন তেলের বোতল থেকে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রি করছিল। পাশাপাশি খোলা সয়াবিন সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল। পণ্যের মূল্য তালিকা টানানো ছিল না। এসব কারণে জনপ্রিয় স্টোেকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বরিশালে উদ্ধার তেল আগের মূল্যে বিক্রি, জরিমানা ২ লাখ

এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা ১ হাজার ২৩০ লিটার সয়াবিন তেল প্রতি লিটার আগের মূল্য ১৩৬ টাকা দামে এবং ২৬৪ লিটার বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৩ টাকা দামে সাধারণ জনগণের মধ্যে বিক্রি করা হয়।

শাহ শোয়াইব মিয়া আরও বলেন, এর আগে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারের মেসার্স মিঠুন স্টোরে অভিযান চালানো হয়। আগের কেনা সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে মিঠুন স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মিঠুন স্টোর থেকে উদ্ধার করা ৬১৫ লিটার তেল পুরোনো দামে বিক্রি করে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell