শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বরিশালে প্রেমিকার অশ্লীল ছবি বানিয়ে পোস্ট করার অপরাধে প্রেমিককে তিন ধারায় মোট ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৫, ২০২৩, ১:৫১ পূর্বাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

প্রেমিকার অশ্লীল ছবি বানিয়ে পোস্ট করার অপরাধে প্রেমিককে তিন ধারায় মোট ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে চার মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে।

বরিশাল প্রতিনিধি।।সোমবার (৪ সেপ্টেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি শেখ ইসতিয়াক আহম্মেদ রুবেল।

দণ্ডিত প্রেমিকের নাম তাহসিন মিরাজ মৃধা (২৮)। তিনি পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শানু মৃধার ছেলে। রায় ঘোষণার সময় আসামি তাহসিন পলাতক ছিলেন।

আদালতের  সহকারী নুরুল ইসলাম কাকন মামলার বরাত দিয়ে জানান, পটুয়াখালীর বাজার খোলা এলাকার এক তরুণীর সঙ্গে তাহসিন মিরাজ মৃধার সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিভিন্ন এলাকায় একসঙ্গে ঘুরতেও যেতেন। এক পর্যায়ে কৌশলে তরুণীর ফেসবুকের পাসওয়ার্ড নেন প্রেমিক যুবক। পরে তরুণীকে অনৈতিক প্রস্তাব দেন। এতে তরুণী রাজি না হলে তার ছবি এডিট করে অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ২০২০ সালের ৫ আগস্ট প্রেমিকার দাদা বাদী হয়ে পটুয়াখালী থানায় মামলা করেন। থানার এসআই রুনা লায়লা মামলার তদন্ত করে ২০২১ সালের ১১ জানুয়ারি চার্জশিট জমা দেন।

তিনি আরও জানান, বিচারক তিন ধারায় ৩, ২ ও ৩ বছর করে মোট ৮ বছর কারাদণ্ড ও এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাস করে মোট এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আসামি তাহসিনকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell