শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩১
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

বরিশালে বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূকে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

বরিশালে বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূকে হত্যার অভিযোগ

বরিশালে বিয়ের তিন মাসের মাথায় বরিশাল কলেজছাত্রী লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন শ্বশুরবাড়ির লোকজন।

দু’জন নারীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে ৬ নং ওয়ার্ডস্থ উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, কাউনিয়া ব্রাঞ্চ রোড ২ নং ওয়ার্ড বাদশার মায়ের গলির বাসিন্দা স্বর্ণের দোকানের কারিগর মো. বেলায়েত খানের মেয়ে বর্ষা ও উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার বাসিন্দা শাহীনের ছেলে সিয়াম প্রেমের সম্পর্কের মাধ্যমে গত তিন মাস আগে বিয়ে করেন। বিয়ের পর প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।

নিহত গৃহবধূর বাবা বেলায়েত খান জানান, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করতো শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার রাতে মেয়ের অসুস্থতার খবর শুনে এসে দেখি বর্ষা মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন আমানগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কুদ্দুস হোসেন তিনি বলেন, লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে এবং দু’জন নারীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell